শনিবার, ১৬ মে ২০২৬

বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় নৌকা ডুবি, ২জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে মালবাহী লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৪জেলে জীবিত ফিরে এলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো ২জন।

নিখোঁজ জেলেরা হলেন রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ নুরের পুত্র মো. হারুনুর রশীদ (৪৫) ও কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়ার বাসিন্দা মো. আব্দুর রশিদ(৪০)।

মঙ্গলবার রাত তিনটার দিকে আনোয়ারার গহিরা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার বিষয়ে বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দীন জানান, গত মঙ্গলবার উপকূল থেকে প্রায় দুই ঘন্টা সাগর পথে ভোর সাড়ে তিনটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ৪ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজরা মৃত নাকি জীবিত এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ এখনো কোথাও তাদের লাশ বেসে আসেনি। অন্য ট্রলারেও তারা আশ্রয় নিতে পারে।

জানা যায়, গত রবিবার ৬ জন মাঝি মাল্লা নিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া বারিশালগামী একটি মালবাহী লাইটার জাহাজ মাছ ধরার ট্রলারটি কে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি।

গহিরা পিচের মাথা ঘাট এলাকার সভাপতি সোবহান বলেন, লাইটার জাহাজের ধাক্কায় ছোট ট্রলারে থাকা ৬ জনের মধ্যে ৪জন ট্রলার থেকে লাফ দিয়ে বেঁচে গেলেও বাকি মাঝি আর এক শ্রমিকের খোঁজ এখনো পাওয়া যায়নি। আমরা থানায় এবং নৌ পুলিশকে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছি। তারা তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...