চট্টগ্রামের আগ্রাবাদের অগ্রণী ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখার দায়ের করা ৬৬৮ কোটি টাকা ঋণখেলাপির মামলায় মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স লিমিটেডের এমডি শামসুল আলম, চেয়ারম্যান নুরুল আবছার ও পরিচালক নুরুল আলমকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ২৬ জুলাই ২২ ইং অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন। এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী মোঃ রেজাউল করিম বলেন, আদালত শুনানি শেষে তিন ঋণখেলাপিকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন। তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। ২০১২ সালে অগ্রণী ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখা হতে দায়ের করা অর্থঋণ মামলায় ২০১৫ সালের ৪ জুন ডিক্রি পায় ব্যাংক।পরবর্তীতে ২০১৫ সালের ১৮ নভেম্বর ৩৭৮ কোটি ৩৩ লাখ টাকা আদায়ে মামলা করা হয়। ২০১৬ সালের ১১ আগস্ট ঋণখেলাপিদের বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশের আবেদন করার পরবর্তীতে শুনানি শেষে আদালত শোকজ করে ২০ দিনের মধ্যে সময় দিতে আদেশ দেন। কিন্তু আসামিপক্ষ সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২০১৭ সালের ৬ জুন হাইকোর্ট জারি মামলাটি প্রথমে ছয় মাসের জন্য এবং পরে এক বছরের জন্য স্থগিত করেন। ২০২০ সালের ৮ মার্চ ডিক্রিদার ব্যাংক ঋণখেলাপিদের সঙ্গে এক সোলেনামা (আপস-মীমাংসার দলিল) করে। কিন্তু সেই সোলেনামার শর্তও ঋণখেলাপিরা ভঙ্গ করেন । পরবর্তীতে ২০২২ সালের ৭ জুলাই সুদে-আসলে ঋণখেলাপিদের কাছ থেকে ৬৬৮ কোটি ৬০ লাখ ৫৭ হাজার টাকা আদায়ে দেওয়ানী আটকাদেশ দেওয়ার আবেদন করে ব্যাংক।
অর্থঋণ মামলায় ইলিয়াস ব্রাদার্সের এমডিসহ ৩ জনের কারাদণ্ড
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।
সর্বশেষ
পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...
চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান
চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...
অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...
আরও পড়ুন
পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...
সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...
চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন
চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...
