শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রাউজানে প্রবাসী হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নয়ন শীলঃ

রাউজানের আলোচিত ওমান প্রবাসী ফখরুল ইসলাম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ নজরুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার ২৫ জুলাই  বিকালে উপজেলার দক্ষিণ সত্তা চিকদাইর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২০১৮ সালের জুলাই মাসে মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে দেশে আসেন ফখরুল ইসলাম। ১৮ অক্টোবর বিকেলে উম্মে হাবিবা নামে এক নারী ও তার মা রাশেদা আক্তার হত্যার উদ্দেশে তাদের ভাড়া ঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা ঘরে ঢোকার সাথে সাথে তাকে গামছা দিয়ে পা বেঁধে ফেলে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে আঘাত করে। এ সময় ফখরুলকে মৃত মনে করে মা-মেয়ে শরীরে ও ঘরে আগুন লাগিয়ে চিৎকার করে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে। তাদের চিৎকার আশেপাশের লোকজন ছুটে এসে গামছা বাধা অবস্থায় অর্ধ জবাইকৃত গুরুতর আহত ফখরুলকে উদ্ধার করে প্রথমে জে কে মেমোরিয়াল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর ভোরে চমেক হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার বলেন, প্রবাসী ফখরুল ইসলাম হত্যা মামলার আসামি নজরুল উপজেলার দক্ষিণ সত্তা চিকদাইর এলাকায় অবস্থনের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় আগুন লাগার চিৎকার ছুটে আসা ব্যক্তিদের মধ্যে নজরুল ইসলামও ছিলেন। পরে উদ্ধারের কার্যক্রম ও হাসপাতালে নেয়ার ঘটনায় তার কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের বিশেষ তদন্তে তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত । গ্রেপ্তারকৃত নজরুলকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...