শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবক খুন: আটক ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোঃ সাগর নামের এক যুবককে ছুরি মেরে হত্যার ঘটনায় মোঃ রাকিব(২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ২৪ জুলাই রাতে টঙ্গী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার মুক্তা ধর।

সোমবার ২৫ জুলাই ঢাকায় সিআইডি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ সুপার মুক্তা ধর জানান, বিগত ১২ জুলাই রাতে কেরানীগঞ্জের বন্দডাকপাড়ায় মোঃ সাগর নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হন।পরদিন সন্ধ্যায় মিডফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, রাকিব ও সাগর একই এলাকার বাসিন্দা। ৩ মাস আগে সাগর বিয়ে করেন। রাকিব তার বখাটে বন্ধুদের নিয়ে সাগরের বাসার গলির মুখে দিন-রাত আড্ডা দিত। সেখানে তারা সাগরের স্ত্রীকেও উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর রাকিবকে তার বন্ধুদের নিয়ে গলির মুখে আড্ডা দিতে নিষেধ করেন সাগর। এরপরও রাকিব নিষেধ না মেনে আড্ডা চালিয়ে গেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশকে জানানোর ভয় দেখান সাগর। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাকিব ও তার বন্ধুরা পূর্ব বন্দডাকপাড়া মেজবাহ উদ্দিনের বাড়ীর ফাঁকা জায়গায় সাগরকে মারধর করে। এসময় প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করা হয়।

এ ঘটনায় সাগরের বাবা খোকন খান বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...