শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চবির হল থেকে ৮ লাখ টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নির্মাণাধীন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল থেকে আনুমানিক আট লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

রোববার (২৪ জুলাই) অধ্যাপক কুন্তল বড়ুয়া গনমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার (২১ জুলাই) প্রকৌশল দপ্তর থেকে আমাকে বিষয়টি জানানো হয়। কী কী চুরি হয়েছে তার প্রাথমিক একটা তালিকা করেছি।

তিনি আরও বলেন, হল থেকে থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, ১০-১২টার মতো বৈদ্যুতিক পাখা, বাথরুমের কলের ট্যাপ খুলে নিয়ে গেছে। মোট আট লাখ টাকার মালামাল চুরি গেছে বলে আমার ধারণা। আগামীকাল প্রকৌশলী দপ্তর থেকে বিস্তারিত তালিকা দিলে প্রশাসনের কাছে জমা দিতে পারবো।

প্রভোস্ট আরও বলেন, ‘পরিদর্শন করে যেটা বুঝলাম, এই ঘটনা একদিনে হয়নি। আমি প্রায় প্রতিদিনই হল থেকে ঘুরে আসি। মাঝে নাটকের শো নিয়ে ১৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত কলকাতায় ছিলাম। সেসময় এই ঘটনা ঘটে থাকতে পারে। কারণ, ইলেকট্রিক ওয়্যারিং, জানালার থাই অ্যালুমিনিয়াম বা এতগুলো ফ্যান খুলে ফেলা সময়সাপেক্ষ ব্যাপার। মাঝে কিছু আনসার রেখেছিলাম পাহারার জন্য। চুরির সময় তারা ছিল না বলে আমার ধারণা। এখনো বোধহয় প্রহরীর দায়িত্বে কেউ নেই। তবে রেজিস্ট্রার প্রক্টর যেহেতু বিষয়টি জেনেছেন শিগগির ব্যবস্থা হয়ে যাবে । আমি এই হলের প্রভোস্ট হয়েছি বটে তবে প্রশাসনের পক্ষ থেকে আমাকে হল বুঝিয়ে দেওয়া হয়নি। প্রশাসন বুঝিয়ে দিতে পারেনি কারণ ঠিকাদার প্রশাসনকে এখনো বুঝিয়ে দেয়নি। তাই কাজটা প্রায় শেষ হয়েছে আবার প্রায় শেষ হয়নি বলা যায়। এর মধ্যে এই ঘটনা ঘটে গেছে। এর দায় বা জবাবদিহি কাউকে না কাউকে করতে হবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখিনি। প্রভোস্ট আমাকে শুধু মৌখিকভাবে জানিয়েছেন। তিনি লিখিতভাবে কিছু জানাননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...