বাঁশখালী থানার পৌরসভা এলাকা থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ এমদাদুল ইসলাম প্রকাশ ইমতিয়াজ (২৪) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টায় পৌরসভার কালি মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এমদাদুল ইসলাম কক্সবাজার জেলার পেকুয়া থানার ৮ নম্বর ওয়ার্ডের মুড়ার পাড়ার মো. ইদ্রিসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মং থোয়াই হ্লা চাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পৌরসদরের কালি মন্দিরের সামনে থেকে ১৮ হাজার ইয়াবাসহ এমদাদুলকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
