শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ফেসবুক পেইজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা,যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া পেইজ ও ওয়েবসাইট খুলে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে মশিউর রহমান(১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় র‌্যাব-৭ সিপিসি-৩ এ চান্দগাঁও ক্যাম্পে ব্রিফিং এই তথ্য জানান র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান।

আটক মশিউর রহমান নোয়াখালী জেলার সূবর্ণচর থানার কাটাবুনিয়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

তিনি জানান, মশিউর দেশের স্বনামধন্য ও খ্যাতনামা মোবাইল ব্র্যান্ড কোম্পানিগুলোর জনপ্রিয়তাকে পুঁজি করে কোম্পানির নাম ব্যবহার করে ১৩টির অধিক ভুয়া ফেসবুক পেইজ ও ওয়েবসাইট খুলে। নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মাস্টারপাড়ায় একটি বিল্ডিংয়ে অবস্থান করে দীর্ঘদিন অস্বাভাবিক মূল্য ছাড়ের প্রলোভন দেখিয়ে নগদ অ্যাপসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। সেই সঙ্গে দেশের খ্যাতনামা মোবাইল ব্র্যান্ড কোম্পানিগুলোর সুনাম ক্ষুন্ন করেছে। শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাতে সুধারাম থানাধীন মাস্টারপাড়া পাটোয়ারী এলাকায় অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ২ টি আইপি টেলিফোন, ১ টি রাউটার, ১টি মনিটর, ১ টি সিপিউ, ১টি কীবোর্ড, ১টি মাউস, ১টি চেকবই, ১টি ইসলামী ব্যাংক ভিসা কার্ড, ১টি কার ব্যাগ, ২টি ভিজিটিং কার্ড ও নগদ ১৩ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানে জিনিসপত্র উদ্ধার করা গেলেও মশিউরকে আটক করা যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ জুলাই) ভোর পৌনে চারটার দিকে নগরের উত্তর পতেঙ্গা এলাকা থেকে মশিউর রহমানকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ১টি অপ্পো এফ ১৭ প্রো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বিভিন্ন স্বনামধন্য মোবাইল কোম্পানির নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে ভুয়া বিজ্ঞাপন দিয়ে নগদ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করতো বলে স্বীকার করে। ভুক্তভোগীদের নিকট হতে পাওয়া তথ্য অনুযায়ী আটক মশিউর রহমান গ্রাহক থেকে আনুমানিক ২৪ লাখ টাকা আত্মসাৎ করেছে। রিয়েলমি মোবাইল ফোন কোম্পানির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

মশিউর রহমান গত ৪-৫ মাস আগে আয়ারল্যান্ডে বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ফেসবুক মার্কেটিং এর নামে টাকা হাতিয়ে নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...