বোয়ালখালীতে ডাম্পার গাড়ির ধাক্কায় মোঃ আসিফ(১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শনিবার (২৩ জুলাই) বিকাল চারটার দিকে উপজেলার পশ্চিম গুমদন্ডি পেটন আউলিয়ার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আসিফ পশ্চিম গুমদন্ডি এলাকার মোঃ ইউসুফ এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, রাস্তায় কাজ করার একটি ডাম্পার গাড়ি পিছন থেকে এসে মোঃ আসিফকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের লাশ জরুরী বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
