কক্সবাজারের চকরিয়া থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) বিকেলে ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জঙ্গলের মধ্যে একটি বস্তা থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
