মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান, বিশ্রামে রিয়াদ-মুশফিক-সাকিব

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিশ্রামে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে।

জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। টি-টোয়েন্টি সিরিজ থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে বিশ্রামে পাঠিয়েছে বিসিবি। রিয়াদের অনুপস্থিতিতে সফরে কুড়ি ওভারের সিরিজে নেতৃত্ব দিবেন সোহান।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, টি-টোয়েন্টিতে বাংলাদেশের অষ্টম অধিনায়ক হতে যাচ্ছেন সোহান। জালাল ইউনুস বলেন, ‘আমরা আজকে রিয়াদকে ডেকেছিলাম। তার সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র ক্রিকেটারও থাকছে না। কিছু প্লেয়ারকে দেখার জন্য পাঠানো হচ্ছে। এই দলটা নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি।’

জালাল আরও বলেন, ‘আমরা আজ মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। এখানে আরো কিছু খেলোয়াড় নেই। মুশফিককেও জানানো হয়েছে, সাকিবও জানে। তাদের বলা হয়েছে এ জায়গায় আমরা নতুন কিছু খেলোয়াড়কে চেষ্টা করতেছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য।’

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বৈঠক করেন জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।

রাজধানীর একটি হোটেলে দীর্ঘ বৈঠক শেষে আজ শুক্রবার চমকে ভরা ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দীর্ঘ দিন পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন টি-টোয়েন্টি দলে ফিরেছেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে দলে জায়গা পেলেও অভিষেক ম্যাচ এখনো খেলা হয়নি তার।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। তিনি রয়েছেন দুই সংস্করণের দলেই। টি-টোয়েন্টি না খেললেও ওয়ানডে দলে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিবেন বাংলাদেশের দামাল ছেলেরা। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু হবে ৩০ জুলাই। এরপর ৩১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

টি-টোয়েন্টি পর মাঠে গড়়াবে ওয়ানডের সিরিজ। আগামী ৫, ৭ ও ১০ আগস্ট বাংলাদেশ ও জিম্বাবুয়ে খেলবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।

টি-টোয়েন্টি দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, ‍মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...