বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি :

চট্টগ্রামের সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে আফিয়া ছালেহা রিফা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়ার খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আফিয়া ছালেহা রিফা জনার কেঁওচিয়ার খন্দকারপাড়া এলাকার আবু ছালেহের মেয়ে।

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ( ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আফিয়া শুক্রবার সকাল ১০টার দিকে বসতঘরের ভেতরের বাথরুমে একটি শ্যাম্পুর বোতল নিয়ে খেলা করছিল। এ সময় বাড়ির লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শ্যাম্পুর বোতলটি বাথরুমের বালতির পানিতে পড়ে যায়। পরে শিশুটি বালতির পানি থেকে শ্যাম্পুর বোতলটি নিতে গিয়ে উপুড় হয়ে পড়ে যায়।

জাহাঙ্গীর আরও বলেন, প্রায় ২০-২৫ মিনিট পরে বাড়ির লোকজন বালতির মধ্যে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে তাকে বালতি থেকে তোলে। কিন্তু শিশুটি আগেই মারা যায়। ফলে পরিবারের সদস্যরা শিশুটিকে আর হাসপাতালে নিয়ে যায়নি। পুলিশকেও কিছু জানানো হয়নি। পারিবারিকভাবে তার দাফনের প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...