মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

উখিয়ায় ইউএনওর হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই স্কুলছাত্রী উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একেএনসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (২২ জুলাই) বিকাল চারটার দিকে রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হরিণমারা গ্রামে স্কুলছাত্রীর বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন খবর পেয়ে উখিয়ার ইউএনও ইমরান হোসাইন সজীব ঘটনাস্থলে ছুটে যান।

সত্যতা নিশ্চিতের পর তিনি তাৎক্ষণিক ওই স্কুলছাত্রীর পরিবারকে বিয়ে বন্ধের নির্দেশ দেন।

এ প্রসঙ্গে ইউএনও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা প্রশাসন। স্কুলছাত্রীর বিয়ে বন্ধের পাশাপাশি ওই ছাত্রীকে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

জানা গেছে, জন্ম নিবন্ধন অনুযায়ী অই স্কুলছাত্রীর বয়স ১৬ বছর ১০ মাস। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা ওই ছাত্রীর বিয়ের খবর পেয়ে প্রশাসনকে অবহিত করে।

উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। উখিয়ায় সাম্প্রতিক সময়ে আইন অমান্য করে বাল্য বিবাহের প্রবণতা বেড়েছে। আশা করছি বাল্য বিবাহে বন্ধে উপজেলা প্রশাসনের তৎপরতা এভাবে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করা বেসরকারি একটি উন্নয়ন সংস্থার সাম্প্রতিক সময়ের জরিপ বলছে, করোনা মহামারীর অস্থিরতায় গত দুই বছরে উখিয়ায় বাল্যবিয়ে বেড়েছে ৭৫ শতাংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...