শনিবার, ৮ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৫ শ্রমিক নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার(২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত (কাগদী) রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পারুলিয়া ইউনিয়নের সুরজ মৃধা (৩৫), পরিতোষ দাস(৩০), অমৃত বিশ্বাস(৩৫), হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের রাজ্জাক সিকদার(৪০)। তারা সবাই কাশিয়ানী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।এ ঘটনায় আহত তিনজন কাশিয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবুল কালাম আজাদ ।

তিনি জানান, রাত সাড়ে ৯ টার দিকে মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত বাজার থেকে নির্মাণ কাজে ব্যবহারিত কংক্রিট মিক্সার মেশিন করে কয়েকজন শ্রমিক উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় কাঠামদরবস্ত রেল ক্রসিং পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মিক্সার মেশিনকে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো তিনজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...