সোমবার, ৩ আগস্ট ২০২৬

হালিশহরে অপহরণ করে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে চাঁদা আদায়ে এক ব্যক্তিকে আটকে রেখে মারধরের অভিযোগে ‍দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুই জন হলেন- মো. সাজ্জাদ (২২) ও মো. রাব্বি (২১)।

বুধবার রাতে বন্দর নগরীর হালিশহর থানার সবুজবাগ জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় আটকে রাখা যুবককে।

আজ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ আটকে রাখা যুবকের স্ত্রীর ফোন পেয়ে অভিযান চালায় পুলিশ।

উদ্ধার করা যুবকের নাম মো. আকাশ (২৭)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়, চট্টগ্রামে তিনি রিকশা চালান।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, যে যুবককে আটকে রেখে টাকা দাবি করা হয়েছে তিনি দুই মাস আগে স্ত্রীকে নিয়ে কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম এসে বাসা ভাড়া নিয়েছেন।

কয়েক দিন আগে গ্রেপ্তার সাজ্জাদ তার এক সহযোগীকে নিয়ে আকাশের ভাড়া বাসায় গিয়ে তাদের কাবিননামা দেখতে চায় এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

পরদিন আকাশ বাড়ি থেকে কাবিননামার ছবি এনে দেখানোর পর অপহরণকারীরা জানায়, ওই বাসায় থাকতে হলে ওই দম্পতিকে ৭ হাজার টাকা দিতে হবে।

ওসি জহিরুল জানান, “বুধবার সন্ধ্যায় আকাশ বাসা থেকে বের হয়ে দোকানে যাবার সময় সাজ্জাদ তার সহযোগীদের নিয়ে তাকে সবুজবাগ জামে মসজিদ সংলগ্ন মাঠের কাছে একটি ঘরে নিয়ে আটকে রেখে চড়থাপ্পড় মারে এবং সাত হাজার টাকা চায়।

“আকাশের স্ত্রী জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদ ও রাব্বিকে আটক এবং আকাশকে উদ্ধার করে।”

ওসি জহিরুল জানান, গ্রেপ্তার দুই জনের কাছ থেকে একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরও তিন থেকে চারজন ছিলেন। অভিযানে দুই জন ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় আকাশের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান ওসি।

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...