নগরীর বায়েজিদ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় ওয়াসার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার অপারেটর শফিকুল ইসলাম। তিনি জানান, ‘গতকাল রাতে তাজুল ইসলামের বাসার এক ভাড়াটিয়া তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
