সোমবার, ৩ আগস্ট ২০২৬

জাতীয় সেবা ৯৯৯ এ ফোন

রিকশাচালককে পুরস্কৃত করলেন সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের খুলশী থানার জিইসি এলাকায় সংঘটিত ধর্ষণের শিকার নারীকে উদ্ধারের ঘটনায় সেই রিক্সাচালক হান্নানকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

তিনি ধর্ষণের বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে দ্রুত জানিয়েছিলেন রিকশাচালক মো. আব্দুল হান্নান। তার তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে।

আজ বুধবার (২০ জুলাই) এ মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ মো. আব্দুল হান্নানকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

নিজ কার্যালয়ে ডেকে এনে তার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) শাহাদাত হোসেন রাসেল।

উল্লেখ্য, রোববার (১৭ জুলাই) দিনগত রাতে এক গৃহবধূ রিকশায় করে বাসায় ফেরার পথে তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে জোরপূর্বক সাদিয়া কিচেন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি টঙ ঘরের ভেতরে নিয়ে যায়।

তখন ওই রিকশাচালক কিছুদূর এগিয়ে আরেক রিকশাওয়ালাকে ঘটনা খুলে বলেন। আবদুল হান্নান নামের ওই রিকশাচালক তখন ৯৯৯–এ ফোন করলে পুলিশ এসে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার এবং তিন ধর্ষককে গ্রেপ্তার করে।

এ ঘটনার পর আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...