রবিবার, ১৭ মে ২০২৬

মিরসরাইয়ে ভূমিহীন পরিবারের জন্য নির্মাণ হচ্ছে মডেল আশ্রয়ন প্রকল্প

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে সর্বপ্রথম নিজস্ব ভূমিতে ১০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে মডেল আশ্রয়ন প্রকল্প। 

সোমবার (১৮ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকায় ২.৬০ একর জমিতে নির্মিত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ নাজমুল আহসান, রেভিনিউ ডিপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা, জেলা প্রশাসক অফিসের স্টার্ফ প্লাবন কুমার বিশ্বাস, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) এসএমএন জামিউল হিকমাহ ও মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম দিদার।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার কর্তৃক মিরসরাইয়ে ৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির উপর সরকারী অর্থায়নে ঘর প্রদান করা হয়। আগামী ২১ জুলাই মিরসরাই সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকায় ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির উপর নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হবে। ওইদিন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিনি আরো বলেন, মিরসরাই উপজেলায় সরকারি খাসজমির স্বল্পতা থাকায় ব্যক্তিগত জমি ক্রয় করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুণর্বাসনের জন্য কার্যালয় হতে প্রস্তাব প্রেরণ করা হলে ১৯০টি পরিবারের জন্য ২.৬০ একর জমি ক্রয় বাবদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। সে জায়গায় ১০৯টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভূতপ্রকল্প আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা নির্মাণ কমিটির আন্তরিক প্রচেষ্টায় নির্মাণ সামগ্রীগুলো সাশ্রয়ীমূল্যে পেয়েছি।

তিনি আরও বলেন, এটি নিজস্ব ক্রয়কৃত জমিতে দেশের প্রথম আশ্রয়ন প্রকল্প। এখানে ভূমিহীনদের বসবাসের জন্য থাকবে পুকুর, মসজিদ, খেলার মাঠ ও কবরস্থান। পর্যায়ক্রমে এগুলো নির্মাণ করা হবে। এখানে বসবাসের উপযোগী সবধরণের সুযোগ সুবিধা থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...