মিরসরাইয়ে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় বাদশা (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
নিহত বাদশা রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও ১ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের পুত্র।
রোববার (১৭ জুলাই) সকাল ৭টায় উপজেলার মিঠাছড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত বাদশা সকালে বাজার থেকে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকামুখী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।
