শনিবার, ৮ আগস্ট ২০২৬

উখিয়ায় শিশু নির্যাতনের ঘটনায় তিন সহোদর আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় শিশু নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার রাতে কথিত চুরির অপবাদ দিয়ে ৯ বছরের পিতৃহীন এতিম মাসুদ পারভেজকে শারিরীক বর্বর নির্যাতন করা হয়। জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামে এ লোমহর্ষক নির্যাতন চালায় স্থানীয় তিন ভাই। শিশুটির পিতার নাম মৃত ইসলাম মিয়া।

স্থানীয় মৃত ইসলাম মিয়ার স্ত্রী নুর জাহান জানান, আমার সামনেই আমার অবুঝ শিশুটিকে তিন ভাই মিলে বর্বর নির্যাতন চালায়। শুক্রবার দুপুরে নাকি তাদের দোকানে আমার ছেলে চুরি করে। কিন্তু আমি কিছু জানি না। শুক্রবার রাত ৮ টার দিকে রাস্তা থেকে আমার ছেলেকে ওরা কথিত চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে বাড়ীতে আটকিয়ে রাখে।

তিনি আরো বলেন, স্থানীয় ভুলু মিয়ার তিন ছেলে বাড়ীর একটি কক্ষে আটকে রেখে চড়,থাপ্পড়, লাথি কিল,ঘুষি মেরে শারীরিক নির্যাতন করে। এরপর প্লাস দিয়ে হাতের নখ উপড়ে ফেলে। পরে শিশু বাচ্চাটির শারীরিক অবস্থা বেগতিক দেখে দ্রুত রাস্তায় রেখে পালিয়ে যায় নির্যাতন কারীরা। রাতে প্রতিবেশীরা উদ্ধার করে শিশু মাসুদ পারভেজকে উখিয়া হাসপাতালে ভর্তি করায়।

এরপর শিশুটির মা এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানায়। শিশুর শারীরিক অবস্থা দেখে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী তাৎক্ষণিক নির্যাতনকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়।

শনিবার উখিয়া থানার এস আই পলাশ একদল ফোর্সসহ অভিযান চালিয়ে নির্যাতনকারী ভুলুর পুত্র যথাক্রমে আবছার, শহীদ উল্লাহ ও ইসমাইলকে আটক করে।

আটক আবছারের বিরুদ্ধে এর আগেও নারী-শিশু নির্যাতন দমন আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করতে সক্ষম হন।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...