রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার অন্যতম আসামি ফজলুল করিম প্রকাশ ফজুকে (৪৯) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৬ জুলাই) বিকেলে র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ফজলুল করিম উপজেলার হরিষপাড়ার মৃত জহুর মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার দুপুর ২টায় বাসস্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , ২০১৫ সালে রাউজান-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগের কর্মী শহীদুল আলমকে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাউজান থানায় একট হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি মামলার ১ নম্বর পলাতক আসামি আজিজ উদ্দীন ওরফে আজিজ্যা ইমুকে গ্রেফতার করা হয়। ২৬ জুন মো. ইউসুফ নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।
সর্বশেষ গতকাল দুপুরে এই মামালার আসামি ফজলুল করিম ফজু উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
