বুধবার, ৬ মে ২০২৬

একদিনেই সড়কে ২৩ লাশের মিছিল

মো. মহিউদ্দিন

দেশের বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে ২২ জন নিহত হয়েছেন। ভয়াবহ এসব দুর্ঘটনায় আরও অন্তত ৪২ জন আহত হন।

শনিবার (১৬ জুলাই) চট্টগ্রাম, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নীলফামারি, ময়মনসিংহ এইসব জেলায় পৃথক এই প্রাণহানির ঘটনা ঘটে।

প্রতিনিধিদের তথ্যমতে টাঙ্গাইলের মির্জাপু‌রে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হ‌য়ে‌ছেন। শনিবার ভোররা‌তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘ‌টে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আ‌রও একজ‌নের মৃত্যু হয়। তবে তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় বাসচাপায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে।

এই ঘটনার বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবিন বলেন, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এইদিকে সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার কাহালু উপজেলায় প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানিয়েছেন সকালে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী প্রাইভেট কার বগুড়ার দিকে যাচ্ছিল। পথে নওগাঁগামী একটি পিকআপের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হন।

আবার দুপুর পৌনে ২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাত্ক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভোরে মহানগরের পুবাইলের বসুগাঁওয়ে ট্রাক-লেগুনা সংঘর্ষে একজন এবং একই এলাকার সুকুন্দিবাগ ব্রিজ এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

সকাল সাড়ে আটটার দিকে পুবাইলের সুকুন্দিবাগ ব্রিজ এলাকায় দুই অটোরিকশার মুখোমুুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৩৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারী-মীরগঞ্জ সড়কের বটতলা শান্তিনগর বাজারে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এছাড়াও পটুয়াখালী-বরিশাল মহাসড়কের মৌকরণ এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

একই দিন সকালে চট্টগ্রামের ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কের মির্জারহাটের দক্ষিণ পাশে কোটবাড়িয়া এলাকায় পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধুর মৃত্যুর খবর জানা গেছে।

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রত্না বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মেয়ে সানজিদাসহ রত্নাকে নিয়ে তার স্বামী একটি ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রীর আল্ট্রাসনোগ্রাফি করাতে এসেছিলেন। এ সময় রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও মেয়ে মারা যান।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলেও জানান ওসি মাইন উদ্দিন।

সবমিলিয়ে আজ শনিবার (১৬ জুলাই) এই রিপোর্ট লেখা পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্টের ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ এবং সুপারিশসমূহ উপস্থাপন করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) দুপুরে সচিবালয়ের...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...