মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে নিখোঁজের ২দিন পর পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার 

দৌলত শওকত,ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে নিখোঁজের ২দিন পর পুকুরে ভাসমান অবস্থায় অন্তরা দে (৩২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই )সকাল ৯টার দিকে নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা বাগান সংলগ্ন মুস্তারখীল এলাকা হতে এ লাশ উদ্ধার করা হয়। অন্তরা ঐ এলাকার বাসিন্দা যিশু গুপ্তের স্ত্রী। দুই বছর পূর্বে তার বিয়ে হয়। তাদের একটি এক বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে শাশুড়ির সঙ্গে অন্তরার ঝগড়া হয়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ২দিন পর শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে ভূজপুর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তারেক বিন সালাম টিপু বলেন, গৃহবধু নিখোঁজের খবরটি তার স্বজনরা আমাকে জানালে থানায় অবহিত করতে বলি। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতে থানা পুলিশ গিয়ে তাদের বাড়ির আশেপাশে তল্লাশি চালায়। পরে শনিবার সকালে খবর পেয়ে গৃহবধুর লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন ফারুকী বলেন, খবর পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...