মিরসরাইয়ে পৃথক অভিযানে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (১৪জুলাই) দুপুরে ও বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার মৃত গণি আহাম্মদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৬০), অপর দুুইজন সিআর পরোয়ানাভূক্ত একই ইউনিয়নের দুয়ারু এলাকার মো. ফজলুল হকের পুত্র মো. নজরুল ইসলাম (৩৫) ও সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার নুরুল আবছারের পুত্র মো.কিবরিয়া (৪৮)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত জিআর মামলার আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মো. নজরুল ইসলাম ও মো. কিবরিয়া নামে সিআর পরোয়ানাভূক্ত মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে ।
