রবিবার, ১৭ মে ২০২৬

ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক নেই কাপ্তাইয়ে

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

প্রতিবছর ঈদের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন ঘটতো কাপ্তাইয়ে। বিশেষ করে কাপ্তাইয়ের কয়েকটি অন্যতম পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রে বিভিন্ন সরকারি ছুটিতে সবসময় জমজমাট দেখা যেতো। তবে এবার ঈদের ছুটিতে ভিন্ন চিত্র দেখা গেছে কাপ্তাইয়ে। করোনার বিধিনিষেধ কম থাকায় এবার প্রচুর পর্যটক আগমনের আশা করা হলেও, আশানুরূপ পর্যটক আসেনি কাপ্তাইয়ে।

তাছাড়া এবারও ঈদুল আজহার ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটকদের বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়ে ছিলো পর্যটনকেন্দ্রগুলো। ব্যবসায়ীদের আশা ছিল, বিপুলসংখ্যক পর্যটকের আগমনে মুখর হবে পর্যটন কেন্দ্রগুলো। কিন্তু তাদের সে আশায় ভাটা পড়েছে। আশানুরূপ পর্যটক না আসায় হতাশ হয়েছে অনেক পর্যটন কেন্দ্রের পরিচালকেরা।

পর্যটন-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়, কিন্তু ঈদের বন্ধে আশানুরূপ পর্যটকের আগমন ঘটেনি। এছাড়া কাপ্তাইয়ে পর্যটকদের রাত্রী যাপনের বিভিন্ন হোটেল-রিসোর্টগুলোর খুব কম ভাড়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে কাপ্তাইয়ে এসে পর্যটকেরা সবসময় বোটযোগে কাপ্তাই লেকের সৌন্দর্য্য উপভোগ করে থাকে। তবে এবার পর্যটকদের আশানুরূপ আগমন না হওয়ার ফলে হতাশ হয়ে পড়েছে বোট চালকেরা।

কাপ্তাই জেটিঘাট গিয়ে বোট চালক ইব্রাহিম, সুমন, পবন চাকমা সহ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, এবার ঈদের বন্ধে তারা অলস সময় পার করছেন। কেননা পর্যটকদের আগমন তেমন একটা নেই বললেই চলে। যার ফলে আয় রোজগার অনেক কমে গেছে বলে তারা জানান।

এছাড়া কাপ্তাইয়ে পর্যটকবাহী পরিবহন চালকের সাথে কথা হলে তারাও একই কথা বলেন। গাড়ী চালক ইসমাইল, ফরহাদ সহ কয়েকজন জানান, তারা অনেক আশা করেছিলেন যে এবার পর্যটকদের পদচারণায় হয়তো মুখরিত থাকবে কাপ্তাই। কিন্তু ভিন্ন চিত্র দেখে তারাও হতাশ হয়ে পড়েছে।

এদিকে ঈদের ২য় ও ৩য় দিন কাপ্তাই উপজেলার প্রশান্তি পার্ক, জুম রেস্তোরা সহ বেশ কয়েকটি বিনোদন কেন্দ্রে গিয়ে পর্যটকদের উপস্থিতি খুব কম দেখা গেছে। যারা ঘুরতে এসেছেন তারা প্রায় সকলেই কাপ্তাই ও এর আশেপাশের স্থানীয় বাসিন্দা। এছাড়া কয়েকজন বিনোদন কেন্দ্রের পরিচালক জানান, তারা যেভাবে আশা করেছিলেন ঈদের ছুটিতে পর্যটকদের আগমন ঘটবে কিন্তু সেইভাবে পর্যটকদের উপস্থিতি নেই বল্লেই চলে। এতে তাদের অনেক লোকশান গুনতে হবে বলে মন্তব্য করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

আরও পড়ুন

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।শনিবার (১৬ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেলাগাজীর...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...