শনিবার, ৮ আগস্ট ২০২৬

আনোয়ারায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূ আহত

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারায় রাতের আঁধারে ফিল্মি স্টাইলে তিন সন্তানের জননী জেসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে এক দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হয় এই গৃহবধূ। 

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় উপজেলার ২নং বারশত ইউনিয়নের হাজী মনির আহম্মদের বাড়িতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। গৃহবধূ জেসমিন আকতার ওই এলাকার দুবাই প্রবাসী মৌঃ মোঃ হানিফের স্ত্রী বলে জানা গেছে।

জেসমিন আকতারের দেবর মোহাম্মদ হাসান জানান, ছাদের উপর এ সিঁড়ি রুম দিয়ে নিচে ঢুকে সরাসরি গলায় চুরি দিয়ে পোছ দেয়, তাতে গলার শ্বাসনালি ছাড়া পুরোটা কেটে রক্তাক্ত হয়ে যায়।পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিয়ে চমেক হাসপাতালে নিয়ে যায়। আসলে রাতের আঁধারের ঘটনা। তাই কাউকে সন্দেহও করতে পারছি না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, ঘটনার পর এসপি মহোদয় ও নবাগত ওসি ঘটনাস্থল পরিদর্শন এসেছে। দূর্বৃত্ত তার পরনের শার্ট রেখে পালিয়ে গেছে। অপরাধী যাতে কোনভাবে ছাড় না পায় তার জন্য পুলিশ প্রশাসনসহ কাজ করে যাচ্ছি।

আনোয়ারা থানার সদ্য যোগদানকরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোঃ হাসান জানান, এই বিষয়ে এখনো থানায় লিখিত কোন অভিযোগ হয়নি। তবে অপরাধীকে ধরতে আমরা কাজ করে যাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...