শনিবার, ৮ আগস্ট ২০২৬

রাউজানে মাদক সেবনের অভিযোগে ২ ব্যক্তিকে পুলিশে সোপর্দ

রায়হান ইসলাম, রাউজান

রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে ইয়াবা সেবনের অভিযোগে ২ ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ইউপি সদস্য ও স্থানীয়রা।

আটককৃত ২ ব্যক্তি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি তাদের।

১১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উরকিরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আখতার হোসেনের ছেলে নয়ন (২৫) এবং একই ইউনিয়নের বৈজ্জ্যাখালি গ্রামের বাসিন্দা মো. জনি (৩২)।

স্থানীয় ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল বলেন, ১১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার সময় মাদক সেবন কারী নয়নের বাসায় ইয়াবা সেবনের সময় স্থানীয় গ্রাম পুলিশ আমাকে খবর দিলে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউছার আলমকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ হাতেনাতে ধরা পড়লে তাৎক্ষনিক বিষয়টি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপিকে জানায়। তিনি মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না বলে পুলিশ কে খবর দিতে বললে পরবর্তীতে ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেলের সহযোগিতায় রাউজান থানার ওসিকে বিষয় টি জানালে পুলিশ এসে মাদক সেবন কারীদের আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, গতকাল দিবাগত রাতে দুই মাদক সেবন কারীকে আটক করা হয়েছে। আটককৃদের ১২ জুলাই মঙ্গলবার মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...