মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্টে এক যুবক নিহত হয়েছে। রবিবার ( ১০ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের দারোগা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাম আরাফাত উদ্দিন রাকিব (২৩) সে ওই বাড়ির একরামুল হকের পুত্র।
স্থানীয়রা জানান, কোরবানির পশু জবাই করার পর পশুর মাংস বন্টন এর জন্য ভাগিদারা ওয়েট স্কেল ব্যবহার করেন। মাংস বন্টন শেষে ওয়েট স্কেলটি চার্জে লাগানো ছিল। ভুলবশত ওয়েট স্কেরটি বিদ্যুৎ সংযোগের লাইন বন্ধ না করে রাকিব সেটি গুছিয়ে নেওয়ার সময় লাইনের ক্রটি থাকার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব ঘটনাস্থলে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমার ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি।
