শনিবার, ৮ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে লাখ টাকা নিয়ে দর্জি প্রশিক্ষক উধাও 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে মহিলাদের দর্জি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেওয়ার কথা বলে লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন দর্জি প্রশিক্ষক জিল্লুর রহমান এনি।

শনিবার(৯জু্লাই) বিকাল ৪টায় কাপ্তাইয়ের শহীদ তিতুমীর একাডেমীর প্রশিক্ষণ কার্যালয়ে এসে শত শত প্রশিক্ষনার্থী দেখতে পাই প্রশিক্ষক নেই।

এই সময় বেশ কয়েকজন জানান দর্জি, ব্লক বাটিক, খাবারের ডেকোরেশন, পুথির কাজ ও বিউটি পার্লার কাজ শিখানো কথা বলে প্রশিক্ষক উধাও হয়ে গেছে। পরিচালক জিল্লুর রহমান এনি (এস.কে.টি.টি.সি.অ) নাম ব্যবহার করে কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমী শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া নেয়। ৩০ জুন বিকাল হতে ক্লাশ শুরু করা হয়। প্রথমে ভর্তি বাবদ ১শ’জন মহিলাদের নিকট হতে একশ টাকা করে নেয়া হয়। কয়েকদিন পর আবার কাজ শিখার সরঞ্জামাদি দেয়ার কথা বলে ২শ’টাকা নেয়া হয়। এবং প্রশিক্ষণ শেষে জনপ্রতি সেলাই মেশিন,পেশার কুকার,সনদ ও চাকুরি দেওয়ার কথা বলে দু’ব্যাচের ৮০জন প্রশিক্ষণার্থীদের নিকট হতে দু’হাজার টাকা করে নেয়া হয়। সুমি,ফাতেমা,আয়শা আক্তার,লিজা আক্তার, শান্তা ও ইয়াছমিন প্রতিনিধিকে অভিযোগ করে বলেন আমাদের কাজ শেষে সেলাই মেশিন দেওয়ার কথা।কিন্ত বিকালে এসে দেখি প্রতিষ্ঠান বন্ধ। পরিচালকের ব্যবহৃত মোবাইল ফোন ০১৯৪৭-৩৭৩২২৭ ও ০১৯৬-৩৭৩১১৮৭(বিকাশ) বন্ধ পাওয়া যায়। সব কিছু বন্ধ থাকায় প্রশিক্ষণার্থীদের মধ্যে হই হুল্লা শুরু হয়। বিকালে ৬টায় হতে ২/৩ঘন্টা অপেক্ষা করে সকলে নিরাশ হয়ে নিজ বাসা-বাড়িতে ফিরে যায়।এবং অসহায় মহিলারা জানান এ ধরনের প্রতারকে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আহবান জানান।

কাপ্তাই থানার জসিম উদ্দীন (ওসি) জানান, এ বিষয়ে আমরা কিছু জানিনা।তবে একজন মহিলা ফোন করেছে। তিনি জানান থানায় জিডি করলে আমরা আইনী ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...