শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বানভাসি মানুষের জন্য ১০০ টি গরু ৪ লক্ষ টাকা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করলেন ফারাজ করিম

নিউজ ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০০ টি গরু প্রদান করেছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷ ১০০ টি গরু জবেহ করে ১০ হাজার পরিবারের মাঝে ১ কেজি করে মাংস বিতরণ করা হবে৷

এই বৃহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নিকট ১০০ টি গরু হস্তান্তর করেছেন ফারাজ করিম চৌধুরী। এরই ধারাবাহিকতায় আজ ৯ জুলাই শনিবার সিলেট সেনানিবাসের এরিয়া কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহসিনুল হক কবিরের নিকট ২৭ টি গরু হস্তান্তর করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের ডিভিশন কমান্ডার মেজর সাবরিনা মমতাজ অনি, জালালাবাদ সেনানিবাসের স্কুল অব ইনফেন্ট্রি এন্ড টেক্টিস এর অধ্যাপক মেজর হাসান চৌধুরী, ৩৮ এস.টি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুল কাদের (পিএসসি), ক্যাপ্টেন সুমাইয়া তাবাসসুম ও ক্যাপ্টেন মেহজাবীন তানজিম রাফা।

গরুর মাংস বিতরণের জন্য আনুষঙ্গিক খরচ বাবদ নগদ ৪ লক্ষ টাকা এসময় প্রদান করা হয়। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হক (এন.এস.ডব্লিউ.সি, পিএসসি)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেন ফারাজ করিম চৌধুরী।

পরবর্তীতে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে বানভাসি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে আরো গরু পাঠানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বনাথ ক্যাম্পের জন্য দেওয়া ৮ টি গরু গ্রহণ করেন ক্যাপ্টেন ইমন। বাংলাদেশ সেনাবাহিনীর ছাতক ক্যাম্পের জন্য দেওয়া ৫ টি গরু গ্রহণ করেন ক্যাপ্টেন ইমতিয়াজ।

বাংলাদেশ সেনাবাহিনীর দোয়ারা বাজার ক্যাম্পের জন্য দেওয়া ৭ টি গরু গ্রহণ করেন ক্যাপ্টেন আবির। বাংলাদেশ সেনাবাহিনীর জালালাবাদ ক্যান্টনমেন্টের জন্য দেওয়া ২৫ টি গরু গ্রহণ করেন মেজর সালাউদ্দিন। বাংলাদেশ সেনাবাহিনীর সুনামগঞ্জ ক্যান্টনমেন্টের জন্য দেওয়া ২৮ টি গরু গ্রহণ করেন মেজর আশিক।

এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, “কোরবানির দিন ১০০ টি গরু জবেহ করে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি জনগণের জন্য যদি সেনাবাহিনীকে ১০ টাকা দেওয়া হয় তবে সেই ১০ টাকা তারা যথাযথভাবে পাবে।

সেনাবাহিনীর কর্মপরিধি ও কার্যক্ষমতার কারণে আমরা তাদের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করি এবং তারাও এ কাজে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করে।

ইনশাআল্লাহ, আমরা সুনামগঞ্জের দিরাই, ধর্মপাশা, জামালগঞ্জ, সুনামগঞ্জ (সদর), তাহিরপুর, বিশ্বনাথ, ছাতক, দোয়ারা বাজার, শাল্লা ও সিলেটের কোম্পানীগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও বালাগঞ্জে এসব গরু পৌছিয়ে ১০ হাজার পরিবার তথা ৪০ হাজার মানুষের মাঝে বিতরণ করবো।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...