শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৭ লাখ টাকার জালনোটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর হাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে সাত লাখ টাকার জালনোটসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে। তার নাম আশরাফুল ইসলাম (২৩)।

আজ শনিবার (৯ জুলাই) র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে জালনোট ব্যবসায়ীরা তাদের অবৈধ কার্যক্রম বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে আমরা গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছি। শুক্রবার (৮ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পূর্ব গেইটের মদিনা ষ্টোরের সামনে থেকে আশরাফুল ইসলামকে আটক করা হয়।

এসময় তার সঙ্গে থাকা একটি কার্টন থেকে সাত লাখ টাকার জালনোট জব্দ করা হয়। যার সবগুলোই এক হাজার টাকার নোট। টাকাগুলো খুব সুচারুভাবে তৈরি করা।

তিনি বলেন, আশরাফুল দীর্ঘদিন ধরে জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে প্রতারণা করে আসছিলেন। মূলত ঢাকা থেকে তিনি এই জাল টাকা সংগ্রহ করতেন। এরপর চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করতেন।

র‍্যাব জানিয়েছে, ঈদে মানুষের ক্রয়-বিক্রয়ের পরিধি বাড়ে। এই সুযোগে জাল টাকাগুলো বাজারে ছেড়ে অতিরিক্ত মুনাফা অর্জনই এই চক্রের মূল লক্ষ্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...