শনিবার, ৮ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

খাগড়াছ‌ড়ি প্রতি‌নি‌ধি

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভায় ৪হাজার ৬’শ ৭৫ পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ’র বরাদ্দকৃত খাদ্য (চাল) বিতরণ করা করা হয়েছে।শুক্রবার(৮জুলাই) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি পৌর সংলগ্ন পবিত্র ঈদগাঁ মাঠে এই কর্মসূচির শুভ সূচনা করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি বলেন,কেউ না খেয়ে থাকবে না”এই ঈদ-উল-আযহা’র আনন্দ ও উৎসবের দিনে অন্তত পক্ষে ৩-৪দিন না খেয়ে থাকবেনা।সকলেই আনন্দে ঈদ কাটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় এদেশের জনমানুষের কথা ভাবে।তিনি সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের প্রতি আলাদা করে চিন্তা করেন।এটা মনে রাখতে হবে। পবিত্র ঈদ-উল-আযহা’র উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছে উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।করোনাভাইরাসের এই মহামারিতে গণজমায়েত এড়িয়ে ও সরকারের নির্দেশনা স্বাস্থ্য বিধি মেনে ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

এদিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরও বলেন, বাংলাদেশ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্প্রীতির দেশ এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোন স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।এ কঠিন সময়ে আমি সমাজের স্বচ্ছল ব্যক্তি বর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আমি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদ-উল-আযহা’র উপলক্ষে খাগড়াছড়ি জেলাবাসীর ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্যানেল মেয়র -১ মোঃশাহ আলম,প্যানেল মেয়র -২ পরিমল দেবনাথ এছাড়াও কাউন্সিলর মোঃ মানিক পাটোয়ারি,মোঃ রেজাউল করিম,অতীশ চাকমা,মোঃ আব্দুল মজিদ,শাহেদা আক্তার, সালেহা বেগম,রিটন চাকমা,বাচ্ছু মণি চাকমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...