শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বাংলাদেশে নারীরা এগিয়ে এসেছে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজপথে নারীরা অধিকার আদায়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, তবুও রাজপথ ছাড়েনি। নারীর অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। ২০০৮ সালে নির্বাচনে নারীদের ব্যাপক ভূমিকা ছিল। সারাদেশের যুব মহিলা নেত্রীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বুধবার (৬ জুলাই) রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, দোয়া ও কেককাটা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে নারীরা এগিয়ে এসেছে। এমন কোনো সেক্টর নেই যেখানে নারী নেই। একজন পুরুষ শিক্ষিত হলে সে শুধু একজনকেই শিক্ষিত করে। আর একজন নারী শিক্ষিত করলে সে পুরো পরিবারকে শিক্ষিত করে।

তিনি আরও বলেন, আজকে মহিলা ও যুব মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধেও নারীদের অবদান কম নয়। তারা দেশের ক্রান্তিলগ্নে কাজ করেছেন এবং করছেন। শেখ হাসিনা সরকার নারীদের মূল্যায়ন করেন। তাই নারীরা নেই এমন কোনো ক্ষেত্র বর্তমান সময়ে নেই। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, যুব মহিলা লীগ বাংলাদেশে এমন একটা সময় প্রতিষ্ঠা হয়েছিল, যখন দেশে দুঃশাসন চেপে বসেছিল মানুষের বুকের ওপর। নারীরা চরমভাবে নির্যাতিত হয়েছিল। সেই সময় রাজনৈতিক প্রয়োজনে নারীদেরকে সঙ্ঘবদ্ধ করে যুব মহিলা লীগ।

জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস ও সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমা এবং সাংগঠনিক সম্পাদক নাজমা আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভুইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমা পাটওয়ারী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...