শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আজ থেকে চলবে ক্যাটল ট্রেন

চট্টগ্রাম নিউজ ডটকম

কোরবানির পশু নিয়ে আজ থেকে ঢাকায় ছুটছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। বুধবার (০৬ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পশুবাহী ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে আসবে। শেষ গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৪৫ মিনিটে।

পথে কাঁকনহাট, চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে থামবে। তবে খামারি ও ব্যবসায়ীদের চাহিদামতো যেকোনো স্টেশনে থামানো যাবে এই ট্রেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৫টি ওয়াগন নিয়ে দুটি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলবে। স্বল্প খরচে এবং নির্বিঘ্নে কোরবানির পশু পরিবহনে বুধবার থেকে এই ট্রেন চালু হচ্ছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ট্রেনটি চলবে। এক দিন আগেই বুকিং থাকলে ছুটবে ট্রেন।

তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনে এখন রেলওয়ের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কাজেই ক্যাটল স্পেশাল ট্রেনের চাহিদা না থাকলে এক দিন চলেই বন্ধ হবে ট্রেনটি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় কোরবানির পশু নিতে প্রতি ওয়াগনের ভাড়া গুনতে হবে ১১ হাজার ৮৯০ টাকা। একটি ওয়াগনে ২০টি করে পশু বহন করা যাবে।

সে হিসেবে পশুপ্রতি ভাড়া পড়বে মাত্র ৫৯১ টাকা ৪০ পয়সা। একটি ক্যাটল ট্রেনে অন্তত তিন শতাধিক কোরবানির পশু পরিবহন করা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...