বুধবার, ৫ আগস্ট ২০২৬

মিতু হত্যায় বাবুল আক্তারের সন্তানদের জিজ্ঞাসাবাদ করলো পিবিআই

নয়ন শীলঃ

বহুল আলোচিত চাঞ্চল্যকর মিতু হত্যায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও মাহমুদা খানম মিতু দম্পতির দুই সন্তানকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন পিবিআই এর তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।

এ সময় বাবুল আক্তারের ছেলে চোখের সামনে তার মাকে খুন হতে দেখার বর্ণনা দেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ।

সোমবার ৪ জুলাই  সকাল ১০ টায় মাগুরা জেলা সদরে বাবুল আক্তারের বাসায় তার ১৩ বছর বয়সী ছেলে ও ৭ বছর বয়সী মেয়েকে আদালতের নির্দেশে সমাজসেবা অধিদফতরের একজন কর্মকর্তা ও একজন নারী পুলিশ সদস্য এবং তাদের দাদার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন। বাবুল- মিতু দম্পতির ছেলে ও মেয়ে বিগত এক বছর ধরে মাগুরায় দাদার বাড়িতে অবস্থান করছে।

এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, দীর্ঘ তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদে বেশকিছু তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সময় ছেলেটি মায়ের সঙ্গে ছিল। সে সময় মেয়েটির বয়স এক বছর হওয়ায় তার তেমন কিছুই মনে নেই। তবে সে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিল। বর্তমানে প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করা হবে। আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে আদালতের অনুমতি চাওয়া হবে। পরবর্তীতে আদালত যেভাবে নির্দেশনা দেন সেভাবে হবে।

মা মাহমুদা খানম মিতুকে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য একবছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল পিবিআই।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার জিইসি ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...