বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রভম্যান পাওয়েল ঝড়ে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল ২৮ বল মোকাবিলায় ৬ ছক্কা ও এক চারের মারে ৬১ রানে অপরাজিত ছিলেন।

উইন্ডসর পার্কে রোববার (৩ জুলাই) পাওয়েল ছাড়াও ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার ব্রানডন কিং। এছাড়া অধিনায়ক পুরানের ব্যাট থেকে আসে ৩৪ রান। টাইগার বোলারদের মধ্যে ৪০ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান, সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন।

এর আগে ইনিংস শুরুর প্রথম ওভারেই তাসকিনকে তুলোধুনা করতে থাকেন মেয়ার্স। সমান এক চার ও ছক্কার মারে তুলে নেন ১৪ রান। পরের ওভারে বল করতে আসা মেহেদীর প্রথম বলেও হাকিয়ে নেন চার। তবে তার ওপর আধিপত্য করতে পারেননি এ ক্যারিবীয় ব্যাটার।

টানা তিন বল পরাস্ত হয়ে, পরের বল স্লোগ সুইপ খেলতে গিয়ে লাইন মিস করেন। আর তাতে তার স্টাম্প ভেঙে দেন মেহেদী। ৯ বল মোকাবিলায় ২ চার ও এক বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ১৭ রান।

পরের উইকেট পেতে বাংলাদেশকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ইনিংসের চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বল তুলে মারতে গিয়ে মিড উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন শামার ব্রুকস। ৩ বল মোকাবিলায় কোনো রান না করেই সাজঘরে ফেরেন ব্রুকস।

এরপর অবশ্য মাঠের আধিপত্য নিজেদের দখলে নেন ব্রানডন কিং ও নিকোলাস পুরান। দুজনের জুটিতে ভর করে ৭০ পেরিয়ে শত রানের পথে উইন্ডিজ। বোলিংয়ে একাধিক পরিবর্তন এনেও এই জুটি ভাঙতে পারছিলেন না অধিনায়ক মাহমুউল্লাহ। তাসকিন, মেহেদী, শরিফুল ও সাকিব ব্যর্থ হলেও শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেন আক্রমণে এসে বাংলাদেশকে এনে দেন কাঙ্ক্ষিত সাফল্য।

১৩তম ওভারের তৃতীয় বলে মোসাদ্দেককে স্লোগ সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন পুরান। ৩ চার ও এক ছক্কার মারে ৩০ বলে ৩৪ রান করেন। রিভিউ নিয়ে নিস্তার পাননি পুরান। তাতে ভাঙে ক্যারিবীয়দের ৭৪ রানের হার মানা জুটি। ক্রিজের অপরপ্রান্তে দাঁড়িয়ে কিং অবশ্য ফিফটি হাঁকিয়ে নেন।

এরপর ক্রিজে নেমে তাণ্ডব চালান রভম্যান পাওয়েল। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসা সাকিবকে তুলোধুনা করে বিশাল তিনটি ছক্কার সঙ্গে একটি চারও হাঁকান। পরের ওভারে আসা তাসকিনের প্রথম বলে তো ছক্কা হাঁকিয়ে বল পার করে দেন স্টেডিয়ামের বাইরে। দ্বিতীয় বলে ছক্কার হাত থেকে নিস্তার পাননি তাসকিন। এ ওভার থেকে আসে ২১ রান।

১৮তম ওভারে আক্রমণে এসে বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেন পেসার শরিফুল ইসলাম। তার বল ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা লং অনে ধরা পড়েন সাকিবের হাতে। আর তাতে ৪৩ বল মোকাবিলায় থামে তার ৫৭ রানের ইনিংস। তার ব্যাট থেকে সাত চারের সঙ্গে আসে এক ছক্কার মার। তবে বিধ্বংসী পাওয়েল ক্রিজে টিকে থেকে মাত্র ২০ বলে ২ চার ও পাঁচ ছক্কায় তুলে নেন ফিফটি।

পরের তিন ওভারে তাকে কিছুটা শান্ত রাখতে পেরেছিলেন শরিফুল ও মুস্তাফিজ। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে শরিফুল তুলে নেন রোমারিও শেফার্ডের উইকেট। তবে পাওয়েলের সঙ্গে ওডিন স্মিথের বিধ্বংসী ব্যাটে শেষ পর্যন্ত ক্যারিবীয়দের ইনিংস দুইশ’র কাছাকাছি পৌঁছে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

আরও পড়ুন

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...