রবিবার, ২ আগস্ট ২০২৬

রাউজানে ৪৩৩টি খামারে প্রস্তুত ৩৮ হাজারের অধিক কোরবানি পশু

রায়হান ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

আগামী ১০ জুলাই সারাদেশে পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কোরবানি ঈদকে ঘিরে রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় খামার এবং মৌসুমী ব্যবসায়ীরা পশু বিক্রি করা শুরু করেছে। মৌসুমী ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু সংগ্রহ করে মজুদ করেছে। পিছিয়ে নেই ক্ষুদ্র খামারিরাও।

রাউজান উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ছোট বড় ৪৩৩টি খামারে ৩৮ হাজারের অধিক গরু, ছাগল, মহিষ, বেড়া প্রস্তুত করেছে খামারিরা। পাশাপাশি কৃষকরাও নিজেদের গৃহে গরু, ছাগল মোটাতাজা করে রেখেছেন। করোনার ধাক্কা কাটিয়ে এবার ভালো দামে পশু বিক্রির আশায় আছেন এখানকার খামারি ও কৃষকরা।

এ উপজেলায় স্থায়ীও অস্থায়ী মোট ১৬ হাটে গরু, ছাগল, মহিষ বেচাকেনা হয়। পশুর হাটের মধ্যে সবচেয়ে বেশি গরু বেচাকেনা হয় নোয়াপাড়া চৌধুরী হাট, পৌরসভার গফুর আলী বোস্তামী চারাবটতল বাজার, গহিরা কালচান্দ চৌধুরী হাট, রাউজান সদর ফকির হাট, পাহাড়তলী পিংক সিটি, বাগোয়ানের লাম্বুর হাট ও উরকিরচর বাজারে। এসব হাটে পাহাড়ি অঞ্চলের গরু, গৃহপালিত গরু ছাগলের চাহিদা রয়েছে বেশি।

রাউজানের বাগোয়ান ইউনিয়নে অবস্থিত রাকিব এগ্রো ফার্মের স্বত্বাধিকারী রাজু সওদাগর বলেন, বিগত ২০ বছর ধরে আমি এ খামার করছি। বর্তমানে আমার খামারে ৩০টি ছোট-বড় গরু এবং ২টি মহিষ রয়েছে। আশা করছি করোনার ধাক্কা কাটিয়ে এবার লাভবান হব। ইতোমধ্যে আমি ১টি মহিষ ভালো দামেই বিক্রি করেছি।

নোয়াপাড়া ইউনিয়নে অবস্থিত আর আর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ২ শিক্ষার্থী রাকিব এবং রাতুল। তারা বলেন, এ বছরের জানুয়ারীতে আমাদের ফার্মের যাত্রা। চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আমরা গরু সংগ্রহ করেছি। আমাদের খামারে বর্তমানে ৫০টি ছোট-বড় গরু রয়েছে। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।

রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, রাউজানে এবার ৪৩৩টি ছোট বড় খামারে ৩৮,৬৫৩টি কোরবানি যোগ্য পশু রয়েছে। মৌসুমী ব্যবসায়ীরা উপজেলায় দেশের বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে আসেন বিধায় কোরবানি যোগ্য পশুর অভাব হবেনা আশা করছি। লাম্পি স্কিন, ডিজিজ রোগে কিছু পশু আক্রান্তের সংখ্যা রয়েছে, তবে সেটি ২ শতাংশের বেশি হবেনা মনে করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...