বুধবার, ৬ মে ২০২৬

বাকি ১৪ শতাংশ কাজ শেষ হলেই খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল

নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান মেগা প্রকল্পের মধ্যে বন্দরনগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম টানেল নির্মাণ কর্মযজ্ঞ অন্যতম। স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজের আর মাত্র ১৪ শতাংশ বাকি। অর্থাৎ মোট কাজের ৮৬ ভাগ সম্পন্ন হয়েছে।

এটি চালু হলে চট্টগ্রাম শহরের সঙ্গে আনোয়ারা, বাঁশাখালী, পটিয়া ও চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার জেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন, আবাসন, পর্যটন শিল্পের নতুন দুয়ার খুলবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নদীর তলদেশে দুটি সুড়ঙ্গ নির্মাণের কাজ আগেই শেষ হয়েছে। এই সুড়ঙ্গ দিয়ে গাড়ি চলাচলের যেই পথ তারও কাজ শেষের দিকে। এখন মূল চ্যালেঞ্জ কোনো দুর্ঘটনা ঘটলে এক সুড়ঙ্গ থেকে আরেকটি সুড়ঙ্গে যাওয়ার পথ তৈরি করা। আর এই কাজটি অত্যন্ত ঝুকিপূর্ণ। এছাড়া সমানতালে চলছে অগ্নি নিরাপত্তামূলক ফায়ার প্লেট এবং ডেকোরেশন প্লেট বসানো।

প্রকল্পের কাজ বাস্তবায়নে ২২৫ জন চীনা প্রকৌশলী এবং শ্রমিকের পাশাপাশি দেশীয় হাজারেরও বেশি শ্রমিক ও প্রকৌশলী দিন রাত কাজ করছেন।

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হারুনুর রশীদ বলেন, ‘চলতি বছরের মে মাস পর্যন্ত প্রকল্পের কাজ ৮৬ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করে ডিসেম্বর মাসে উদ্বোধনের মাধ্যমে যান চলাচলের জন্য টানেলটি উন্মুক্ত করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলেও আশাবাদী এ কর্মকর্তা। টানেল চালু হলে দৈনিক ১৭ হাজার যানবাহন পার হতে পারবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ এবং চীনের যৌথ অর্থায়নে প্রায় ১০ হাজার ৩৭৪ কোটি টাকার এ প্রকল্পের বাস্তবায়ন করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্টের ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ এবং সুপারিশসমূহ উপস্থাপন করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) দুপুরে সচিবালয়ের...

ডিএমপির ডিসি মাসুদ হলেন চট্টগ্রামের এসপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ...

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় পুলিশসহ তিনজন আহত হয়েছে।সোমবার ৪ মে রাত ৮টার দিকে দামপাড়া...