বুধবার, ২৯ জুলাই ২০২৬

নগরীতে কাউন্সিলরের পুত্রবধুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টায় নগরীর পাহাড়তলী বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রেহেনুমা ফেরদৌস কাউন্সিলরপুত্র নওশাদুল আমিনের স্ত্রী।

এ ছাড়া রেহেনুমা চসিকের আরেক প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

গৃহবধূর বাবা তারেক ইমতিয়াজ বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা মামলার প্রস্তুতি নেব।’

তারেক ইমতিয়াজ বলেন, ‘শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় আমার মেয়েকে নির্যাতন করত। বিয়ের সময় তাদের দাবি অনুযায়ী আমরা অনেক কিছুই দিতে পারিনি। এটা নিয়ে মনোমালিন্য ছিল। এই কারণে আমার মেয়েকে বিভিন্ন সময় নির্যাতন করা হত। গত রোজার ঈদের পর সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন দুই পরিবারের মধ্যে বিষয়টি সমাধান করে দিয়েছিলেন। এরপর তারা মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর স্বামী-স্ত্রী একসঙ্গে থাকতেন না। আমার মেয়েকে সবসময় একটা মানসিক নির্যাতনের মধ্যে রাখত।’

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তবে ছেলের পরিবারের দাবি এটি আত্মহত্যা। লাশের সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, রেহনুমার দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৭ সালে ২২ ডিসেম্বর কাউন্সিলর পুত্র নওশাদুল আমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...