বুধবার, ৬ মে ২০২৬

কাতার বিশ্বকাপে অফসাইডের জটিলতা দূর করতে নতুন প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে অফসাইড নিয়ে নির্ভুল সিদ্ধান্ত নিতে আসতে পারে সবচেয়ে আধুনিক সেমি-অটোমেটেড প্রযুক্তি, এ কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। যার ফলে অফসাইড নিয়ে নির্ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে আরও কম সময়ে।

এই প্রযুক্তি কার্যকর করতে কাতার বিশ্বকাপের বলের ভেতর থাকবে একটি সেন্সর। এটি প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাতে থাকবে, যা নিখুঁত কিক পয়েন্ট নির্ধারণ করতে সাহায্য করবে। স্টেডিয়ামের ছাদে থাকবে ১২টি শতভাগ সিংক্রোনাইজড মাল্টি ট্র্যাকিং ক্যামেরা যা বল আর খেলোয়াড়ের ২৯টি পয়েন্টে নজরদারি করবে, সঙ্গে সঙ্গে প্রতি সেকেন্ডে ৫০ বার তথ্যও পাঠাতে থাকবে সার্ভারে যা নিখুঁতভাবে খেলোয়াড়দের পজিশন ধরতে পারবে।

কোনো খেলোয়াড় যদি অফসাইড পজিশনে থাকেন, তাহলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বুথে একটা ট্রিগার অ্যালার্ট পাঠাবে, অন ফিল্ড রেফারিরা যার সাহায্য নিতে পারবেন।

যেভাবে অফসাইডের ওপর থাকবে কড়া নজর/ইএসপিএন পদ্ধতিটি গেল বছর কাতারে অনুষ্ঠিত আরব কাপ আর ক্লাব বিশ্বকাপে ব্যবহার করা হয়েছিল। সেখানে দেখা গেছে ভিএআরের অফসাইড সিদ্ধান্ত নেওয়াতে আগে যেখানে ৭০ সেকেন্ডের মতো সময় লাগত, সেখানে এখন সেটা কমে আসছে ২৫ সেকেন্ডে।

ফিফার রেফারিং কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা এই বিষয়ে জানান, ‘এটা প্রস্তুত হয়ে গেছে। পদ্ধতিটা নিয়ে আমরা দারুণ ইতিবাচক।’

তবে ক্রমেই বাড়তে থাকা প্রযুক্তির ব্যবহার রেফারিদের অবস্থান ছোট করে দিচ্ছে কি না, এ নিয়েও আছে আলোচনা। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিশ্বসেরা রেফারি নির্বাচিত হওয়া কলিনা অবশ্য মোটেও তেমন কিছু মনে করেন না। বলেন, ‘রোবট রেফারিদের বিষয়ে পড়েছি আমি। আমার মনে হয়েছে বিষয়টা আপনাদের শিরোনামের জন্যই কেবল ভালো, বাস্তবে নয়।’

‘ম্যাচ অফিসিয়ালরা এখনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এই সেমি অটোমেটেড প্রযুক্তি কেবল আপনাকে জানান দেবে, যখন খেলার সময়ে একজন খেলোয়াড় অফসাইডে থাকবেন। প্রতিপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ, হ্যান্ডবল, ফাউলের সিদ্ধান্তগুলো তো রেফারির হাতেই থাকছে! আমাদের লক্ষ্যটা হচ্ছে মাঠে রেফারির নেওয়া সিদ্ধান্তগুলোকে নির্ভুল করা। যদি ভুল কিছু হয়, রেফারি একটা শ্রেয়তর দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখতে প্রযুক্তির দ্বারস্থ হতে পারেন, তবে আলোচনার জায়গা তাতে শেষ হয়ে যাচ্ছে না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম অঞ্চলের ৩য় দিনের তিনটি ইভেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্টিত হয়।ইভেন্ট...

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...