সোমবার, ৪ মে ২০২৬

সিটি কলেজের দিবা ও বৈকালিক শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দিবা ও বৈকালিক শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করেন।

দিবা শাখায় মো. আলী মিঠুকে আহ্বায়ক এবং অভি শীল, মো. সাইফুল্লাহ সাইফ, মোশারফ হোসেন ফয়সাল, শহিদুল ইসলাম বিজয়, জয়নাল আবেদীন, মো. আফসার, আয়মান আসওয়াফ শাহ চৌধুরী, মাঈনুদ্দিন হাসান ইমন, সাদমান সানজিদ ফাহিম, শাহরিয়ার কাইয়ুম ইরফান, মাইনুল হোসাইন রাব্বি, ফখরুল হাসান নয়ন, মেহেদী হাসান সনন, আবু মোহাম্মদ হোসাইন অভি, আরাফাত মহিউদ্দিন, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম সাগর, আকবর জুয়েল, ওয়াহেদ সাজ্জাদ জীবন, সৈয়দ সুলতান ফাহিম, মোহাম্মদ সজীব ও ফাহিমুল ইসলাম ইরফানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। একই কমিটিতে আরও ১৬৭ জনকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে বৈকালিক শাখায় আশীষ সরকার নয়নকে আহ্বায়ক ও মো. ইমতিয়াজ অনিক, আকবর খান, মেহেদী হাসান শাকিল, সাইফুল ইসলাম, অংকন শীল, মোহাম্মদ আব্দুল্লাহ, মাঈন উদ্দিন হাসান, পলাশ চন্দ্র নাথ ও কাজী মো. সোহরাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এই কমিটিতে ৭১ জনকে সদস্য পদে রাখা হয়েছে ।

একইসাথে মো. খালেকুজ্জামান খালেক (সিটি কলেজ), কফিল উদ্দীন (সিটি কলেজ) তোফায়েল আহমেদ মামুন (এমইএস কলেজ) এবং সরফুল আনম জুয়েলকে (এমইএস কলেজ) নগর ছাত্রলীগের সহসম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুই কমিটি অনুমোদন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তথ্যগত ভুলের কারণে যদি কোনো অছাত্র, প্রাইভেট কোর্স, সার্টিফিকেট কোর্সের কোনো শিক্ষার্থী এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে তার পদ শূন্য বলে গণ্য হবে।

উল্লেখ, ২০১০ সালের ২৯ মার্চ সর্বশেষ সিটি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়েছিল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

আরও পড়ুন

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।রোববার (৩মে) র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর...