সোমবার, ৩ আগস্ট ২০২৬

বাকলিয়ায় সরকারি চাউল গুদামজাত করার সময় ট্রাক সহ গ্রেপ্তার ১

সিনিয়র রিপোর্টার

নগরীতে প্রকল্পভূক্ত সরকারি চাউল কালোবাজারিতে সম্পৃক্ত করে বাজারজাত করার লক্ষ্য গুদামজাত করার সময় ১ টি ট্রাক ৩’শ ৩ বস্তা চাউল সহ মোঃ কামরুল রানা (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বুধবার (২৯ জুন) বাকলিয়া থানাধীন রাজাখালী মোশারফ হোসেন রোডস্থ আইডিয়াল স্কুলের গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামরুল হাটহাজারী থানাধীন, ফতেহাবাদ চৌধুরীহাট এলাকার সন্ধীপ কলোনীর মোঃ ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ২৯ জুন সিএমপি বাকলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একটি ট্রাক প্রকল্পভূক্ত সরকারের চলমান কর্মসূচির চাউল অবৈধভাবে বিক্রয় ও সংরক্ষণের উদ্দেশ্যে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা হইতে বাকলিয়া থানাধীন রাজাখালী মোশারফ হোসেন রোডস্থ আইডিয়াল স্কুল গলির শেষ মাথায় চাউলের বস্তাগুলো গুদামজাত করার লক্ষ্য চাউল ভর্তি ট্রাকটি আনলোড করা হচ্ছে। এসময় বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রহিমের নির্দেশে উপপরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রাজাখালী মোশারফ হোসেন রোডস্থ আইডিয়াল স্কুল গলির শেষ মাথায় পৌছালে ট্রাক আনলোড করার কাজে জড়িত কিছু লোকজন পালিয়ে গেলেও ট্রাক চালককে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় বস্তার গায়ে GOVT OF THE PEOPLES REPUBLIC OF BANGLADESH, DIRECTORATE OF FOOD, MINISTRY OF FOOD, NET WET, 50 KGS, WHITE RICE (ATAP) লিখা ৫০ কেজি বস্তার ৩’ শ ৩ বস্তা চাউল ও ১ টি ট্রাক আটক করা হয়।

পরর্বতীতে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে এবং তার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান বাকলিয়া থানা পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...