শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পদ্মা সেতু এলাকায় বিএনপি নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ছেন: নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পদ্মা সেতু যাতে না হয় সেজন্য শুরু থেকেই বিএনপি জামায়াত নানামুখী ষড়যন্ত্র করে এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন

আজ বুধবার (২৯ জুন) দুপুরে পাহাড়তলী শেখ রাসেল শিশুপার্কে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের চট্টগ্রাম বিভাগীয় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতির ফতোয়া দিয়ে দাতা সংস্থাদের কাছে চিঠি চালাচালি করেছে। তাদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। ড. ইউনূসকে দিয়ে বিশ্ব ব্যাংকের ঋণ বন্ধ করিয়েছে।

কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে শেষ পর্যন্ত আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।

কীর্তিনাশা পদ্মার বুক চিরে দাঁড়িয়েছে স্বপ্নের সেতু। এর মাধ্যমে দেশের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে।

ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। আর আজ যখন পদ্মা সেতুর মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা বেশি কাজে লাগাচ্ছে বিএনপি জামায়াতের লোকরাই। পদ্মা সেতু সংযুক্ত এলাকায় তারাই নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন।

অথচ জনগণের মাঝে পদ্মা সেতু নিয়ে এখনো বিভ্রান্তি ছড়াচ্ছেন। করোনা টিকার ক্ষেত্রেও তারা পঞ্চমুখে টিকার বদনাম রটিয়েছে। আবার প্রাণ বাঁচাতে সবার আগে কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন।

প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি তোফায়েল আহমেদ, শফর আলী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হীরণ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জাতীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক শ্রম বিষয়ক সম্পাদক রুবা আহসান, যমুনা ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. ইয়াকুব, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা প্রমুখ বক্তব্য দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...