সোমবার, ৪ মে ২০২৬

এবার গরু নিয়ে সিলেটের মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফারাজ করিম চৌধুরী।

এ পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও কুড়িগ্রামের প্রায় ১৫ হাজারের অধিক পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করেছেন তিনি। তাছাড়া ১ কোটি টাকা খরচ করে সুনামগঞ্জের তাহিরপুরে ৩৫০ টি ও কুড়িগ্রামে ১৫০ টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এরই মধ্যে আসন্ন পবিত্র কোরবানি ঈদে সিলেটের বন্যার্ত এলাকার অসহায় মানুষের জন্য ১০০ টি গরু প্রদান করার উদ্যোগ নিয়েছেন। ২৭ জুন, সোমবার, ফারাজ করিম চৌধুরীর নিজস্ব ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, “সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা এত অল্প সময়ে কাটিয়ে উঠা সম্ভব নয়। সেখানকার অসহায় মানুষের জন্য এবারের কোরবানির ঈদে আমরা ১০০ টি গরু জবাই করে মাংস বিতরণ করবো। মানবিক চেতনা থেকে আমরা এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে ‘বনলতা এক্সপ্রেস’

উৎসবমুখর পরিবেশে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে। গল্প, অভিনয় এবং একঝাঁক পরিচিত মুখের সমন্বয়ে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে সিনেমাটি; যার...

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।শনিবার (১০ জানুয়ারি)...

বিয়ে করলেন ডাকসুর জিএস ফরহাদ ও চাকসুর সদস্য সানজিদা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা বিয়ে করেছেন।বুধবার...

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...