জাতীয় সংসদ এর শিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম ১০ আসনের সাংসদ ডাঃ আফছারুল আমিন এমপি কর্তৃক টিআর প্রকল্পের আওতায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতিও চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি প্রার্থী হাবিবুর রহমান তারেক এর সহযোগিতায় ৮ নং শুলকবহর ওয়ার্ডের আওতাধীন পূর্ব নাসিরাবাদ আদর্শ পাড়া মন্দিরে সৌন্দর্য বন্দন ও সড়কের উন্নয়ন কাজ প্রকল্প, খুলশী কলোনী জামে মসজিদে কবর স্থানের যাতায়াতের সড়ক টাইলসকরন কাজ প্রকল্প, জাকির হোসেন বাইলেইন সড়ক উন্নয়ন প্রকল্প, ওমরগনিএমইএস কলেজ জামে মসজিদে অজুখানা উন্নয়ন প্রকল্প, শুলকবহরনুর আহম্মদ সড়কস্থ হযরত আজিজুল্লাহ শাহ (রাঃ), মাজার ও মসজিদ উন্নয়ন প্রকল্প, পূর্ব নাসিরাবাদ ওবায়দুল রহমান সড়কস্থ নোয়ার আলী জামে মসজিদ অজুখানা নির্মান প্রকল্প, শুলকবহর নুর আহম্মদ সড়কস্থ হযরত আজিজল্লাহ শাহ(রা) মাজার ইবাদতখানা সংস্কার প্রকল্প, শুলকবহর আব্দুল হামিদ সড়কস্থ মির্জাপুল এম সিরাজ ছোট মসজিদ প্রকল্প, পূর্ব নাসিরাবাদ ওবায়দুল রহমানসড়ক নির্মান প্রকল্প, শুলকবহর আব্দুল হামিদ সড়কস্থ কবরস্থান উন্নয়ন প্রকল্প, খুলশী কলোনী জামে মসজিদে দ্বিতীয় তলায় ছাদ নির্মান প্রকল্প, খুলশী কলোনী জামে মসজিদে কবর স্থানে ওয়াল নির্মাণ প্রকল্প, খুলশী কলোনী এলাকায় নালা ও স্ল্যাব নির্মাণ প্রকল্প, শুলকবহর কাতালগন্জ্ঞ বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) মেরামত প্রকল্প, শুলকবহর কাতাল গন্জ্ঞ সমাজ কল্যাণ পরিষদএ জন্য প্রকল্পসহ মোট ১৫ টি প্রকল্পে জন্য বরাদ্দ এবং চেক প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নগরীর দেওয়ানহাটস্হ ডাঃ আফছারুল আমিন এমপি কার্যলয়ে তরুণ উদ্যোক্তা ডাঃ আফছারুল আমিন এমপির বড় সন্তান ফয়সাল আমিন আনুষ্ঠানিকভাবে নাসিরাবাদ আদর্শ পাড়া মন্দির প্রকল্পের সভাপতি নটরাজ গুপ্ত, খুলশী কলোনী জামে মসজিদে কবরস্থান উন্নয়ন প্রকল্পের সভাপতি শাহাদাৎ হোসেন হিরা, ওমরগনিএমইএস কলেজ জামে মসজিদে অজুখানার উন্নয়ন প্রকল্প সভাপতি অধ্যাপক ছাযফুল্লাহ, জাকির হোসেন বাইলেইন সড়ক উন্নয়ন প্রকল্প সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, শুলকবহরে হযরত আজিল্লাহ শাহ (রা) মাজার প্রকল্পের সভাপতি মোঃ ইসমাইল, শুলকবহর হযরত আজিজুল্লাহ শাহ (রা) মাজার ইবাদত খানা সংস্কার প্রকল্পের সভাপতি মোঃ জামাল উদ্দীন, পূর্ব নাসিরাবাদ নোয়াব আলী মসজিদে অজুখানা নির্মান প্রকল্পের সভাপতি মোঃ দিদার, পূর্ব নাসিরাবাদ ওবায়দুর রহমান সড়ক নির্মান প্রকল্প সভাপতি মোঃ মহসীন, শুলকবহর আব্দুল হামিদ সড়ক কবরস্হান উন্নয়ন প্রকল্পের সভাপতি রাসেদুল আনোয়ার খান, শুলকবহর আব্দুল হামিদ সড়কস্হ কবরস্হান উন্নয়ন প্রকল্পের সভাপতি সফিউল আজম,খুলশী কলোনী জামে মসজিদে কবর স্থানে ওয়াল নির্মাণ প্রকল্প সভাপতি সাব্বির হান্নান, খুলশী কলোনী জামে মসজিদে ছাদ নির্মান প্রকল্পসভাপতি মমতাজ আহমেদ, খুলশী কলোনীর এলাকায় নালা নির্মাণ প্রকল্পের সভাপতি কলিম আক্তার, শুলকবহর কাতাল গন্জ্ঞ যক্ষা নিরোধ সমিতি মেরামত প্রকল্প সভাপতি মোঃ এমরানুল হক, শুলকবহর কাতাল গন্জ্ঞ সমাজ কল্যাণ পরিষদ প্রকল্পের সভাপতি মোঃ এমরানুল হক এর হাতে চেকগুলো প্রদান করা হয়।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ফয়সাল আমিন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তৃণমূল পর্যায়ে ডাঃ আফছারুল আমিন এমপি তাঁর নিবার্চনী এলাকায় প্রতিটি মসজিদ, মন্দির, কবরস্থানসহ উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে তাই এ কাজগুলোর সুফলও আমাদের অর্জন করতে হবে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে কিন্তু একটি অপশক্তি দেশে গুজব অপপ্রচার চালিয়ে উনয়নের অগ্রগতিকে ধ্বংস করে দিতে চায়।
