বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পদ্মা সেতু পার হতে বাইকারদের নতুন কৌশল

চট্টগ্রাম নিউজ ডটকম

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন এই সেতু দিয়ে হাজার হাজার মোটরসাইকেল পার হয়েছে। তবে ওইদিনই সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করেছে সেতু কর্তৃপক্ষ।

এর ফলে সেতু পার হতে এখন নতুন বুদ্ধি বের করেছেন বাইকাররা। সোমবার সকালে দেখা যায় পিকআপে বাইক তুলে পদ্মা সেতু পার হচ্ছেন বাইকাররা।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কথা হয় হাসান আহমেদ নামে এক বাইকারের সঙ্গে। তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য এসেছিলাম ময়মনসিংহ থেকে।

গতরাতে ফরিদপুরে ছিলাম। এখন যাওয়ার পথে যাওয়ার জন্য এসেছি। কিন্তু আসার পর এত বড় দুর্ভোগ পোহাতে হবে সেটা বুঝতে পারেনি। এখন গাড়ি পিকআপে করে স্বপ্নের সেই পদ্মা সেতু পার হতে হবে।

আজ সকাল থেকে টোল প্লাজার আশপাশে মোটরসাইকেল আসতে দেওয়া হচ্ছে না। যারা আসছে তাদের পিছনে পাঠিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, টোল প্লাজার আগেই আটকে দেওয়া হচ্ছে মোটরসাইকেলগুলো। টোল প্লাজার আশপাশে তেমন গাড়ির জটলা নেই।

বাইকগুলো পিকআপে তুলে সেতু পার করা হচ্ছে। প্রতিটি পিকআপে ৫ থেকে ৬টি করে মোটরসাইকেল ওঠানো হচ্ছে। এর জন্য ১৩০০ থেকে ১৫০০ টাকা করে নিচ্ছেন পিকআপ চালকরা।

আনিসুর রহমান নামে এক ব্যক্তি বলেন, পদ্মা সেতু হলে চাকরি করবো ঢাকায় গিয়ে রাতে ঘুমাবো বাড়িতে এসে, এমনটা ভেবেছিলাম। কিন্তু এখন তো দেখছি বড় ভোগান্তিতে পড়েছি। সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মোটরসাইকেল।

ফরিদপুর থেকে পদ্মা সেতু দেখতে আসা আলম বলেন, দাদা পদ্মা সেতু দেখবে। তাই তাকে পেছনে নিয়ে ফরিদপুর থেকে এসেছি, কিন্তু এখন দেখি পদ্মা সেতুতে উঠতে দেয় না। তাই এখন চলে যাওয়া ছাড়া উপায় নেই।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, পদ্মা সেতুতে গতকাল দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। প্রথমদিন মোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...