বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পাঁচ'শ বাড়ীসহ দেড় কোটি টাকার সহযোগিতা

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বন্যাদুর্গত মানুষের পাশে ফারাজ করিম

নিউজ ডেস্ক

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিভিন্ন জেলা-উপজেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

গত ১৮ জুন, শনিবার থেকে শুরু হওয়া তার এই মানবিক কার্যক্রমে দেশের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন৷ তার গঠিত মানবিক তহবিলে প্রায় দেড় কোটি টাকার বেশি সংগ্রহ করেছেন তিনি।

এরমধ্যে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে তিনি ১০ হাজার পরিবারের জন্য ত্রাণ নিয়ে গিয়েছেন৷

জীবনের ঝুঁকি নিয়ে বন্যার স্রোতের মধ্যেই বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি এসব ত্রাণ পৌছে দিয়েছেন।

সুনামগঞ্জের সদর, পৌর এলাকা, জগন্নাথপুর, মইনপুর, হালুয়ার ঘাট, ধোপাখালী সুইস গেইট, সুরমা, দারাইর গাও, হাল্লরগাও, খাইনতর, দোয়ারা বাজার এলাকায় এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

বর্তমানে আরো ৫ হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে কুড়িগ্রামের বিভিন্ন প্রত্যন্ত জনপদে ছুটে গিয়েছেন তিনি৷

কাল কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করবেন বলে জানা গেছে। সেখানেও বন্যাদুর্গত ২ হাজার পরিবারের পাশে দাঁড়াবেন ফারাজ করিম চৌধুরী।

তার এই বৃহৎ মানবিক কার্যক্রমের সবচেয়ে সাহসী পদক্ষেপ হল, তিনি ১ কোটি টাকা খরচ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ টি পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এরমধ্যে সুনামগঞ্জের বন্যাবিধ্বস্ত তাহিরপুর উপজেলায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৩৫০ টি ঘর ও কুড়িগ্রামে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ১৫০ টি ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ফারাজ করিম চৌধুরীর এই মানবিক কার্যক্রমে ৫০ জন স্বেচ্ছাসেবী নিয়মিত কাজ করে যাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...