রাঙামাটির রাজস্থলীতে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় জেএসএস- এর এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলা সদরের ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ওগারিপাড়া এলাকায় মারমা ন্যাশনাল পার্টি ও জেএসএসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে দু’দলের মধ্যে থেমে থেমে প্রায় ৩০ মিনিট গোলাগুলি হয়। পরে সকালে স্থানীয়রা উগারিপাড়ার রাস্তার উপর একজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।
রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সন্ত্রাসী জেএসএসের সক্রিয় সদস্য বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো তার নাম-ঠিকানা আমরা নিশ্চিত হতে পারিনি।
