শনিবার, ১ আগস্ট ২০২৬

বাঙালির জীবনে আজ একটি গৌরবোজ্জ্বল দিন: স্পিকার

ডেস্ক নিউজ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাঙালি জাতির জীবনে আজকে একটি গৌরবোজ্জ্বল দিন। আমরা জাতি হিসেবে আজকে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার একটা পরিচয় সারাবিশ্বে দিতে পেরেছি। স্ব-অর্থায়নে সর্ববৃহৎ একটি অবকাঠামো এই পদ্মা সেতু। আমাদের প্রাণের সেতু নির্মাণ করেছি।’

স্পিকার বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানাই। কেননা প্রধানমন্ত্রী দৃঢ়তা, অদম্য সাহস, সততা এবং দেশের মানুষের প্রতি তার অঢেল ভালোবাসার কারণে এই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে।’

দক্ষিণবঙ্গের ২১টি জেলার সাথে সারাদেশের সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির জায়গায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এবং এই পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির লাইফ লাইন হিসেবে কাজ করবে।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন বলেন, ‘এই সেতু শুধু ইট-পাথরে গাঁথা একটি সেতু নয়। এটা আমাদের গৌরবের সেতু। ভালোবাসা এবং অহংকারের সেতু।’

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালির অধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন, কিন্তু কখনো মাথা নত করেননি। সে জিনিসটিই আমরা পুনর্বার দেখেছি। তার কন্যা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শত বাধা অতিক্রম করে এবং অনেক চাপ থাকার পরেও তার কাছে কখনো নতি স্বীকার না করে অবিচল থেকে তার লক্ষ্যে স্থির থেকে বাঙালি জাতি ও জনগণকে উপহার দিয়েছেন পদ্মা সেতু।’ বলেন স্পিকার।

পদ্মা সেতুর রাজনৈতিক বার্তা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের যে মূল দর্শন যেটা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে শিখেছি, সেটা হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং এদেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্যই জাতির পিতা সারাজীবন সংগ্রাম করেছেন। রাজনৈতিক মুক্তি অর্জিত হলেও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। কাজেই সে অর্থনৈতিক মুক্তি অর্জনের পদ্মা সেতু তো অবশ্যই একটা অনেক বড় ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের বাণিজ্য, আর্থসামাজিক প্রেক্ষাপট প্রতিটি ক্ষেত্রেই এই সেতু অবদান রাখবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...