বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পদ্মা সেতু এদেশের মানুষের ঐক্যের প্রতীক: তামিম

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের ইতিহাসে পদ্মা সেতু এক অবিস্মরণীয় অর্জন। যে অর্জন কেবলই বাংলাদেশের। নিজস্ব অর্থায়নে খরস্রোতা পদ্মার বুকে ছয় কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্য বিশিষ্ট পদ্মা সেতু নির্মাণ করেছে বাংলাদেশ।

যে গৌরবময় অর্জন বাংলাদেশি মানুষের ঐক্যের কারণে তৈরি হয়েছে বলে বিশ্বাস বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।

নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে পদ্মা সেতু অর্জন নিয়ে এক ভিডিও দিয়েছেন তামিম। যেখানে অল্প সময় কথা বলেছেন তামিম।

এই ওপেনার ভিডিওতে বলেছেন, ‘পদ্মা সেতু মানে আমরা বাংলাদেশি মানুষরা যদি এক সাথে কিছু করতে চাই, আমরা সবই পারি।’

এছাড়াও ভিডিওতে বাংলাদেশের ইতিহাস ও বর্তমান তুলে ধরা হয়। ভিডিওতে বলা হয়, ‘আমাদের বলা হলো বাংলা ভাষা থাকবে না, ৩০ কোটি মানুষ আজ বাংলায় কথা বলে। ১৯৬৬ সাল, ছয় দফা মানবে না।

জ্বালিয়ে দিলাম আন্দোলনের আগুণ। ১৯৬৯, আমাদের শেখ মুজিবুর রহমান জেলে, ওরা ছাড়বে না। কিন্তু বাধ্য করলাম ছাড়তে। ১৯৭০ ইলেকশন জিতলাম।

ওরা বললো আমাদের ক্ষমতা দেবে না। ৭১ এর ৭ই মার্চ, আঙ্গুল তুলে বললাম, দাবায়ে রাখতে পারবা না। ওরা বললো স্বাধীনতা দেবে না। যুদ্ধ হলো। তাড়িয়ে দিলাম, জন্ম নিলাম বাংলাদেশ।

১৯৭৫ সাল, নৃশংস ভাবে হত্যা হলেন জাতির পিতা। কিন্তু আজ কোটি বাঙ্গালীর মনে প্রাণে তিনি প্রবলভাবে জীবিত। বলা হলো, বাংলাদেশ নাকি তলাবিহীন ঝুড়ি কিন্তু আজ আমাদের মাথাপিছু আয় অনেক দেশের চেয়ে বেশি। ওরা বলেছিল, ডিজিটাল বাংলাদেশ হবে না। আজ গোটা পৃথিবী বলে আমরা ডিজিটাল বাংলাদেশের মানুষ।

১৫ বছর ধরে শুনছি পদ্মা সেতু হবে না, সবাই মুখ ফিরিয়ে নিলো। কিন্তু বাংলাদেশ পারলো। একজোট হলে আমরা সবই পারি।’

এই ভিডিও পোস্ট করে তামিম ক্যাপশনে লিখেছেন, ‘পদ্মা সেতু, আজ সকল বাংলাদেশির অসীম সাহসের আরেক নাম। হাজার বছর ধরে, আমরা নানা প্রতিকূলতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি পৃথিবীর বুকে।

নিজেদের টাকায় এতো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করে, আমরা বিশ্বকে আরো একবার অর্থনৈতিক বিজয় ও প্রবল মনোবলের প্রমাণ দিলাম- বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃঢ় নেতৃত্বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...