সোমবার, ৪ মে ২০২৬

‘ফুটবল জাদুকর’ মেসির জন্মদিন

ক্রীড়া ডেস্ক

মধ্য ত্রিশ পার করলেন লিওনেল মেসি। অনেকের কাছে তিনি গোট, মানে সর্বকালের সেরা। বিশ্ব ফুটবলের আইকন। আজ তার ৩৫তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন মেসি।

জিমি পল নামে একজনের টুইট, ‘ফুটবলের ঈশ্বর। শুভ জন্মদিন লিওনেল মেসি।’ইতালির সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান ভিয়েরি একবার বলেছিলেন, ‘মেসি একজন জাদুকর। ফুটবলের হ্যারি পটার। যেদিন সে খেলা বন্ধ করবে আমি আমার টিভি ছুড়ে ফেলবো। আমি আর টিভিতে কাজ করবো না। নেটফ্লিক্স দেখবো। কারণ সে যখন খেলা বন্ধ করবে তখন আর দেখার কিছু নেই।’

১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম। মাত্র ১৩ বছর বয়সে হুট করে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনায় পা পড়ে তার। নাটকীয়ভাবেই চুক্তিটা হয়েছিল ন্যাপকিন পেপারে। তারপরের গল্প আর অজানা নয়। একের পর এক রেকর্ড তার পায়ে লুটিয়ে পড়েছে।

২০০৯-১০ মৌসুমের কথাই ধরুন। সাবেক বার্সা তারকা ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে একই মৌসুমে গোল্ডেন বুট, পিচিচি ট্রফি ও ব্যালন ডি’অর জিতেছিলেন। ট্রফি খচিত ক্যারিয়ারে সম্মানজনক গোল্ডেন শু পেয়েছেন ছয়বার। তার চেয়ে বেশি এই স্বীকৃতি পায়নি আর কেউ। ২০১২ সালে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৯১ গোলের রেকর্ডও তার। সবচেয়ে বেশি আটটি পিচিচি ট্রফিও তার।

বার্সার সঙ্গে ১০টি লা লিগা, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান সুপার কাপ জিতেছেন মেসি। একই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন তিনি কাতালানদের জার্সিতে ৬৭২ গোল করে।

এত এত রেকর্ড যখন ভেঙে চুরমার, তখনও মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ ছিল কোনো আন্তর্জাতিক ট্রফি না জেতার কারণে। সেটাও দূর করে দেন গত বছর কোপা আমেরিকা জিতে। আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা ঘুচে যায় তার হাত ধরে। এখানেই শেষ নয়। মেসি এতটাই অনুপ্রেরণা যোগাচ্ছেন আর্জেন্টিনাকে যে, এবারের কাতার বিশ্বকাপের হট ফেভারিট তারা। ২০১৪ সালে একটুর জন্য ছোঁয়া হয়নি অধরা ট্রফিটা। এবার অনুপ্রাণিত আর্জেন্টিনাকে সোনালি ট্রফি এনে দিতে পারবেন তো মেসি!

কোপায় যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই একই ধারাবাহিকতায় চললে হয়তো এই একমাত্র অপ্রাপ্তিও প্রাপ্তিতে গিয়ে ঠেকবে। এই তো চলতি মাসে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক ম্যাচে পাঁচ গোল করা প্রথম ফুটবলার হন মেসি। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ গোলের জয়ে সব গোল করেন তিনি। টানা ৩৩ ম্যাচ অজেয় থাকার রেকর্ড তাদের।

যদিও পিএসজিতে প্রথম মৌসুমে ফর্মে ছিলেন না মেসি। কিন্তু তিনি বলে দিয়েছেন, সামনে ভালো কিছু আসছে। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিরও বিশ্বাস, সামনের মৌসুমে মেসির সর্বকালের সেরা রূপ দেখা যাবে। বোঝাই যাচ্ছে- নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে ৩৫তম জন্মদিন পালন করছেন আর্জেন্টিনা অধিনায়ক। শুভ জন্মদিন লিও মেসি!

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...